ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ঐতিহাসিক লর্ডসে সেঞ্চুরির এক অনন্য রেকর্ড গড়লেন স্টুয়ার্ট ব্রড
আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ইনিংসের ৬৩তম ওভারে কাইল ভেরাইনাকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন ব্রড। তার আগে এই কীর্তি করে দেখানো একমাত্র বোলার হলেন তারই স্বদেশী ও দীর্ঘদিনের সতীর্থ জিমি অ্যান্ডারসন। আর কেউ এর ধারেকাছেও নেই।
লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূরণের মাধ্যমে আরও একটি অনন্য রেকর্ডেও নাম তুলেছেন ব্রড। সেটি হলো নির্দিষ্ট কোনো মাঠে ১০০ টেস্ট উইকেটের রেকর্ড। যা তার আগে করতে পেরেছেন মাত্র তিনজন বোলার। এর মধ্যে মুত্তিয়া মুরালিধরন তিনটি ভিন্ন মাঠে করেছেন উইকেটের সেঞ্চুরি।
কলম্বোর এসএসসি গ্রাউন্ডে মুরালির উইকেটসংখ্যা ১৬৬টি। কোনো নির্দিষ্ট মাঠে এতো উইকেট নিতে পারেননি আর কেউ। এছাড়া ক্যান্ডিতে ১১৭ ও গলে ১১১ উইকেট রয়েছে মুরালির। লর্ডসে জিমি অ্যান্ডারসনের উইকেট ১১৭টি। নির্দিষ্ট মাঠে উইকেটের সেঞ্চুরি করা অন্য বোলার হলেন রঙ্গনা হেরাথ, গলে ১০২টি।
লর্ডসে সর্বোচ্চ ১১৭ উইকেট অ্যান্ডারসনেরই। এছাড়া ব্রডের শিকার এখন ১০০টি। তৃতীয় সর্বোচ্চ ৬৯ উইকেট রয়েছে স্যার ইয়ান বোথামের। যিনি খেলা ছেড়েছেন অনেক আগেই। এখনও খেলতে থাকা বোলারদের মধ্যে সর্বোচ্চ ২৭টি করে উইকেট রয়েছে মইন আলি ও ক্রিস ওকসের।
তাই সহসাই লর্ডসে আর কারও উইকেটের সেঞ্চুরি দেখার সম্ভাবনা নেই। উল্লেখ্য, লর্ডসে ২৭ টেস্টে ৫২ ইনিংসে ১১৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাতবার। অন্যদিকে ২৬ ম্যাচের ৫১ ইনিংসে দুইবার ৫ উইকেটসহ মোট ১০০ উইকেট নিলেন ব্রড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live