ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ দিন পর ব্যাটিংয়ে তাণ্ডব দেখালেন সাব্বির, দেখে নিন যত রান করলেন তিনি

২০২২ আগস্ট ১৯ ১২:২৪:০৪

দীর্ঘ দিন পর ব্যাটিংয়ে তাণ্ডব দেখালেন সাব্বির, দেখে নিন যত রান করলেন তিনি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এ ক্রিকেট দল। যেখানে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন নাঈম শেখ।

১১৫ বলে ১৪টি চার এবং একটি ছক্কার সাহায্যে ১০৩ রান করে আউট হন তিনি। তবে নাঈম শেখ ছাড়া বলার মতো ভালো ব্যাটিং করতে পারছিলেন না আর কোন ব্যাটসম্যান। ৩৩.২ ওভারে দলীয় ১৬৪ রানের মাথায় ৪ উইকেট হারানোর পর কিছুটা চাপে ছিল বাংলাদেশ। তবে সেই চাপ থেকে মুক্ত করেছেন সাব্বির রহমান।

৬ নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিংয়ে নেমে নিজের মতো করে খেলেছেন তিনি। দেখে শুনে বল টু বল রান নিয়ে শাহাদাত হোসেন দিপুর সাথে ৬৯ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন সাব্বির রহমান। যেখানে সাব্বির রহমানের অবদান ছিল ৩৯ বলে ৩৮ রান। দিপু আউট হলেও অন্য প্রান্ত থেকে নিজেকে টিকিয়ে রাখেন সাব্বির।

এরপর জাকির আলী অনিকের সাথে ৩০ বলে ৪৩ রানের আরও একটি পার্টনারশিপ গড়ে তোলেন সাব্বির রহমান। ৫০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি এবং শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৮ বলে ৬টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৬২ রান করেন সাব্বির রহমান। যা সুবাদে বাংলাদেশ পায় ২৭৮ রানের বড় টার্গেট।

জবাবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট করতে নেমে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যান অব দ্যা ম্যাচ নাঈম শেখ নির্বাচিত হলেও সাব্বির রহমানের ৬২ রান বাংলাদেশ জয়ের জন্য অনেক বড় অবদান রেখেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ