ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘এমবাপেকে বলে দিন, মেসি ২২ বছরে ৪টি ব্যালন ডি অর জিতেছিল’
গত মৌসুম পর্যন্তও ভক্তদের মণিকোঠায়ই ছিলেন এমবাপে। কিন্তু চলতি মৌসুমের শুরু থেকে কমতে শুরু করেছে এমবাপের প্রতি ফুটবলপ্রেমীদের সম্মান ও ভালোবাসা। অনেক নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদকে না করে দেওয়ার পর প্যারিস সেইন্ট জার্মেইয়ে থেকে গিয়ে একের পর এক বিতর্কিত ঘটনারই জন্ম দিচ্ছেন এমবাপে।
সবশেষ ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজেকে পুরোপুরি দল থেকে বিচ্ছিন্নই করে ফেলেছিলেন ২৩ বছর বয়সী এ তারকা। দলের সবাই যখন একসঙ্গে কথা বলছিল, তখন এমবাপে একাই দাঁড়িয়ে ছিলেন। এছাড়া একটি আক্রমণের সময় পাস না পাওয়ায় সরেই যান এমবাপে।
এর চেয়েও বড় ঘটনা হিসেবে দাঁড়িয়েছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে কথা কাটাকাটির বিষয়টি। সেই ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথমটির শট নেওয়ার আগে কাঁধ দিয়ে মেসিকে ধাক্কামতোন দেন এমবাপে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।
এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের। শেষ পর্যন্ত নেইমারই করেন শট এবং গোলও পেয়ে যান। তবে এমবাপের এমন আচরণ ভুলতে পারেনি কেউ।
এ বিষয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। মাত্র ২২-২৩ বছর বয়সে এমবাপে যে অহংকার দেখাচ্ছেন তা মোটেও সমীচীন নয় বলে মনে করেন রুনি। কেননা ২২ বছর বয়সে লিওনেল মেসির ঝুলিতে ছিল চারটি ব্যালন ডি অর শিরোপা। যেখানে এমবাপের একটিও নেই।
দেদার স্পোর্টসে রুনি বলেছেন, ‘এখন ২২-২৩ বছরের খেলোয়াড় কি না মেসিকে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার (এমবাপে) চেয়ে বড় অহংকারী কাউকে দেখিনি। কেউ তাকে মনে করিয়ে দিন যে, মেসি ২২ বছর বয়সে চারটি ব্যালন ডি অর জিতে নিয়েছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live