ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

যার অনুরোধে আবারো টি-টোয়েন্টিতে উইকেট কেপিংয়ে ফিরছেন মুশফিক

২০২২ আগস্ট ১৯ ১০:২৭:৫৫

যার অনুরোধে আবারো টি-টোয়েন্টিতে উইকেট কেপিংয়ে ফিরছেন মুশফিক

মূলত নিজে থেকেই সরে দাঁড়ান মুশফিক। তবে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলের উইকেট কিপারে ফিরছেন মুশফিকুর রহিম। ইঞ্জুরির কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না ২ উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস এবং নুরুল হাসান সোহান। যে কারণে উইকেট কিপিং নিয়ে বিপদেই পড়েছে বাংলাদেশ।

তাই আবারও মুশফিকুর রহিমকে উইকেট কিপিংয়ের দায়িত্ব নিতে অনুরোধ করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে এরই মধ্যেই মুশফিকের সাথে আলোচনা সেরেছেন সাকিব। আর সেই আলোচনায় সাই দিয়েছেন মুশফিকুর রহিম।

২০২০ সালের ১১ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সর্বশেষ উইকেটকিপারের দায়িত্ব পালন করেছেন মুশফিক। এরপর ২০২১ সালে নিউজিল্যান্ড সিরিজের মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি নিয়ে শুরু হয় নাটকীয়তা। শেষ পর্যন্ত উইকেট কিপারের দায়িত্ব ছেড়ে দেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ