ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
জানা গেল যে কারনে বিদেশি পাওয়ার হিটিং কোচ নেয়নি বিসিবি
এই ফর্মেটে সফল না হাওয়ার পেছনে বড় দায় ব্যাটারদের। এই সংস্করণের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই, অথচ সেখানে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবে এবার সেই পাওয়ার হিটিং নিয়ে বাড়তি পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি এর জন্য একজন বিদেশি পাওয়ার হিটিং কোচও নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছিল বোর্ড। তবে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে বেশ আগ্রহী জেমি সিডন্স। তাই আপাতত ব্যাটিং কোচের উপরই ভরসা রেখেছে বিসিবি।
বাংলাদেশের ব্যাটাররা শারীরিকভাবেই পাওয়ার হিটিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়, এমন কথা বাংলাদেশের ক্রিকেটারদের মুখেই শোনা গেছে বহুবার। এমনটাই যদি সত্যি হয়, তাহলে এখানে তাদের কোনো দায় নেই। তবে দক্ষতা আর টাইমিং দিয়েও বড় শট খেলা যায়, দ্রুত রান তোলা যায়। আর এই জায়গায়ই ক্রিকেটারদের আরও দক্ষ করে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি কম অভারের খেলা হওয়ায় এখানে ছোট-ছোট ভুলও বড় কারণ হয়ে দাড়ায়। কোনো কোনো ম্যাচে এক ওভারেও ম্যাচের মোড় ঘুরে যায়। তাই ক্রিকেটারদের দক্ষতা নিয়ে কাজ করার পাশাপাশি মানসিকতায়ও পরিবর্তন আনা দরকার বলে মনে করেন নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, 'আমরা চিন্তা করেছিলাম যে, পাওয়ার হিটিংয়ের জন্য বাইরে থেকে কাউকে (পাওয়ার হিটিং কোচ হিসেবে) নিয়ে আসবো। কারণ টি-টোয়েন্টিতে আমাদের মূল সমস্যা যেটা দেখি, আমাদের কিন্তু খেলোয়াড় আছে, খেলোয়াড় যে নেই তা কিন্তু না। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের মানসিক পরিবর্তন দরকার যদি আমরা জিততে চাই এবং এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নেই। সেজন্য কি করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম, তখন জেমি এসে বললো সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয় নিয়ে কাজ করতে) খুবই আগ্রহী।
আসন্ন এশিয়া কাপকে ঘিরে ইতোমধ্যেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। যার বড় অংশজুড়ে আছে পাওয়ার হিটিং। তাই আগে থেকেই এটা নিয়ে কাজ শুরু করেছেন ক্রিকেটাররা। গত কয়েক দিন ধরে মিরপুরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে দেখা গেছে মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়দের। এই কয়েক দিনের অনুশীলনে কাছে থেকে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে যাচ্ছেন সিডন্স।
পাপন বলেন, 'সিডন্সের সঙ্গে বসেছিলাম, তখন শুনলাম এখানে (মিরপুর স্টেডিয়ামে) অনুশীলন হচ্ছে এবং কয়েকজন (ক্রিকেটার) অনুশীলন করছে। বিশেষ করে পাওয়ার হিটিংয়ের উপর কাজ করছে এসব নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live