ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
৮ বছর পর নিজেদের আশা পুরন করলো ওয়েস্ট ইন্ডিজ
ব্রিজটাউনে গতকাল ১৭ আগস্ট বুধবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ১৯১ রান তাড়া করতে নেমে ৩৯ ওভার মোকাবিলায় ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন শামারাহ ব্রুকস। তার ৯১ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার। এ ছাড়া ৪৭ বল মোকাবিলায় ২৮ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ২৪ বল মোকাবিলায় ২৬ রান আসে শাই হোপের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। একটি উইকেট নিজের করে নেন মিচেল স্যান্টার।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে কিউইদের ইনিংস থামে ১৯০ রানে। ক্যারিবীয় বোলারদের তোপে এদিন ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি কেইন উইলিয়ামসনরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। ৩১ রান আসে মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে। ফিন অ্যালেন ও স্যান্টার খেলেন সমান ২৫ রানের ইনিংস।
ক্যারিবীয়দের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। জ্যাসন হোল্ডারের শিকার দুটি আর একটি করে উইকেট তুলে নেন কেভিন সিনক্লেয়ার ও ইয়ানি ক্যারিয়াহ।
টানা তিন সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পেল নিকোলাস পুরানের দল। এর আগে তারা পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হেরেছে টানা নয় ম্যাচে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সাড়ে আট বছর পর ওয়ানডেতে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ২০১৪ সালে সবশেষ কিউইদের ৫০ ওভারের ম্যাচে হারিয়েছিল ক্যারিবীয়রা। মাঝে অবশ্য দুই দল খুব বেশি ম্যাচে মুখোমুখিও হয়নি। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের লড়াইয়ের মাঝে তারা তিন ম্যাচের একটি সিরিজে মুখোমুখি হয়েছিল। যার সব কটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live