ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
রাবাদা-নরকিয়াদের তোপে দিশাহারা ইংল্যান্ড, প্রথম দিন শেষে দেখে নিন সর্বশেষ ফলাফল
ক্রিকেট বিশ্বের ঐতিহাসিক ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন বৃষ্টির পেটে চলে গিয়েছে পুরো ৫৮ ওভার। তবে খেলা হওয়া ৩২ ওভারেই স্বাগতিক ইংল্যান্ডের নাভিশ্বাস তুলেছেন প্রোটিয়া পেসাররা। যেখানে মাত্র ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে ইংলিশরা।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দুই ওপেনার অ্যালেক্স লিস ৫ ও জ্যাক ক্রলি আউট হন ৯ রান করে। ফর্মে থাকা দুই ব্যাটার জো রুট (৮) ও জনি বেয়ারস্টো (০) কিছুই করতে পারেননি।
একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন তিন নম্বরে নামা ওলি পোপ। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে পোপের পঞ্চম উইকেট জুটিতে আসে ৪৫ রান। স্টোকস আউট হওয়ার আগে করেন ২০ রান। পরে উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস ফিরে যান ৬ রান করে। দিন শেষে অলি পোপ ৬১ রানে অপরাজিত রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে এনরিক নরকিয়া একাই নিয়েছেন তিন উইকেট। যার সুবাদে পূরণ হয়েছে তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চাশ উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ২ ও মার্কো জানসেন নিয়েছেন ১টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live