ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
"শেষ করার আগে আমি আরও একটি বা দুইটি বিশ্বকাপ জিততে চাই"
রাসেলকে জাতীয় দলে ফেরানোর জন্য অনেক চেষ্টাই করেছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ফিল সিমন্স। কিন্তু নিজেকে জাতীয় দলের বিবেচনার বাইরেই রেখে দিয়েছেন রাসেল। তাই আক্ষেপ থেকেই সিমন্স বলেছিলেন, জাতীয় দলে খেলার জন্য কারও হাত-পা ধরা সম্ভব নয়।
এই মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখাননি রাসেল। তবে জানিয়েছেন, তার কাছে সবসময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলই আগে। বয়সের কাঁটা ৩৪ ছুঁয়ে ফেললেও, ওয়েস্ট ইন্ডিজকে এখনও দুইটি বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখেন বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার।
বর্তমানে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেড খেলতে ইংল্যান্ডে রয়েছেন রাসেল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেছেন, ‘অবশ্যই! (ওয়েস্ট ইন্ডিজের) মেরুন জার্সিই আমার কাছে সবকিছু।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার দুইটি সেঞ্চুরি রয়েছে। এই সেঞ্চুরি দুইটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে করলে আরও ভালো লাগতো। হ্যাঁ জ্যামাইকা তালাওয়াজের হয়ে খেলতে উপভোগ করি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এটি করতে পারলে বিশেষ অনুভূতি হতো।’
এসময় বিশ্বকাপ জেতার আকাঙ্খার কথা জানিয়ে রাসেল বলেছেন, ‘এখন আর বিষয়টা এমন না যে, আমি সবকিছু নতুনভাবে শুরু করতে পারবো। আমার বয়স এখন ৩৪ এবং শেষ করার আগে আমি আরও একটি বা দুইটি বিশ্বকাপ জিততে চাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে দিন ধরে ধরে ভাবছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live