ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন সালমান বাট
আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে ছয় দল নিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। যেখানে ভারতকেই ফেবারিট হিসেবে দেখছেন সাবেক পাক অধিনায়ক সালমান বাট।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে ভারত এ মুহূর্তে ভালো খেলছে। ওদের হাতে ক্রিকেটারদের এক বিরাট সম্ভার রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। সে কারণেই সবাই ওদেরকে ফেবারিট হিসেবে দেখছে।’
তবে নিজ দেশ পাকিস্তানকেও পিছিয়ে রাখছেন না বাট। এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারতকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তো ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাবর-রিজওয়ানরা। ফলে শিরোপার দাবি থেকে বাদ দেয়া যাচ্ছে না তাদেরও।
বাট বলেন, ‘সবাই জানে নিজেদের দিনে পাকিস্তান কতটা ভয়ংকর। টি-টোয়েন্টি ক্রিকেট হলো এমন একটা ফরম্যাট যেখানে ভালো জুটি আপনার ম্যাচের ভাগ্যটাই বদলে দিতে পারে। সেই দিনের ওপর সবকিছু নির্ভর করছে।’
প্রতিযোগিতায় পিছিয়ে রাখা যাচ্ছে না, টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে এশিয়ার পরাশক্তি হয়ে ওঠা আফগানিস্তানকে। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলে দুবার খেলেছে এশিয়া কাপের ফাইনাল। কিন্তু দু’বারই শেষদিকে গিয়ে শিরোপা খুইয়েছে পাকিস্তানের কাছে।
এ বিষয়ে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান আসরের অন্যতম ডার্ক হর্স। বাংলাদেশও মাঝেমধ্যে ভালো ক্রিকেট খেলে। তবে অন্যান্য দিনে খুব খারাপ খেলে।’
আগামী ২৮ আগস্ট আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। একদিন বিরতি দিয়ে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live