ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ঘরের মাঠে পাকিস্তানকে ভয় পাইয়ে দিয়েছিল নেদারল্যান্ডস
ম্যাচে আগে ব্যাট করে ফাখর জামানের সেঞ্চুরিতে ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করেছিল পাকিস্তান। জবাবে নেদারল্যান্ডস থেমেছে ২৯৮ রানে। বিক্রমজিত সিং, টম কুপার ও স্কট এডওয়ার্ডস ফিফটি হাঁকিয়েও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি।
৩১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন বিক্রমজিত ও কুপার। এ জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ডাচরা। মাত্র ৫৪ বলে ৬৫ রান করে আউট হন কুপার।
এরপর বিক্রমজিত ফেরেন ৯৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে। শেষ দশ ওভারে ৫ উইকেট হাতে রেখে ৯৪ রান বাকি থাকে নেদারল্যান্ডসের। যা করার জন্য উইকেটে ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি প্রাণপন চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।
শেষ পর্যন্ত ৬০ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিতই থেকে যান স্কট। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ।
এর আগে রটেরড্রামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ১০৯ বলে ১০৯ রান করেন ওপেনার ফাখর জামান। ১২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কারে মার মারেন তিনি।
আরেক ওপেনার ইমাম-উল হক শুরুতেই ১৯ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান। এরপর ৮৫ বলে ৭৪ রান করেন অধিনায়ক বাবর আজম। ৬টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।
এরপর মোহাম্মদ রিজওয়ান ১৪, খুশদিল শাহ ২১ রান করে আউট হন। ২৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন শাদাব খান। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। মোহাম্মদ নওয়াজ ৪ রান করে আউট হন। ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আগা সালমান।
নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক এবং বাস ডি লিড। ১ উইকেট নেন ভিভিয়ান কিংমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live