ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ দলে না থাকেও দুবাইয়ের ‘গোল্ডেন ভিসা’ পেলেন তামিম

২০২২ আগস্ট ১৬ ১২:৫১:৪৬

ব্রেকিং নিউজঃ দলে না থাকেও দুবাইয়ের ‘গোল্ডেন ভিসা’ পেলেন তামিম

জিম্বাবুয়ে সফর শেষ করে গত ১২ আগস্ট দেশে ফেরে জাতীয় দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক তামিম। ব্যক্তিগত কাজে তিনি সরাসরি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন দেশসেরা ওপেনার।

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে থাকে। দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে নির্ঝঞ্ঝাটভাবে আমিরাতে ভ্রমণ করতে পারেন ধারকরা।

তামিমই প্রথম নয়। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ