ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
যে নতুন তারকা ক্রিকেটারকে ‘ভারতের ডি ভিলিয়ার্স’ বললেন পন্টিং
চলতি বছরে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছেন সূর্য। ভারতের হয়ে এই বছর ১২টি ম্যাচ খেলে ৩৮.৯০ গড় এবং ১৮৯.৩৮ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেছেন তিনি। এর মাঝে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিও করেন তিনি।
সূর্যকে ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করে পন্টিং বলেন, 'সূর্য ৩৬০ ডিগ্রিতে খেলে মাঠের চারপাশে রান তুলতে পারে। অনেকটা এবি ডি ভিলিয়ার্স যেমনটা তার সেরা সময়ে খেলেছে- ওরকমই। ল্যাপ শট, লেট কাট এবং কিপারের মাথার ওপর দিয়ে! ডাউন দ্যা গ্রাউন্ডেও সে খেলতে পারে। লেগ সাইডে সে খুব সুন্দর খেলে। সে পেসার বা স্পিনারদের খুবই ভালোভাবে সামলায়। যেকোনো তাকে দলে চাইবে, শুধু স্কোয়াডে নয়।'
অসাধারণ পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছেন ভারতের এই ব্যাটার। তার খেলা খুবই পছন্দ পন্টিংয়ের। ভারতের জাতীয় দলে চার নম্বরে সূর্যকে দেখতে চান তিনি।
পন্টিং আরও বলেন, 'সূর্য এক, দুই বা চারে নামতে পারে। আমি মনে করি, সে ওপেন করতে পারে। তবে আপনি তাকে নতুন বলের খেলা থেকে দূরে দেখতে চাইবেন। পাওয়ার প্লে'র বাইরে ম্যাচের মাঝের সময়টা যদি সে নিয়ন্ত্রণ করে এবং শেষপর্যন্ত মাঠে থাকে, তাহলে আপনি জানেন যে কী হতে পারে! তার জন্য চার নম্বরই সঠিক জায়গা।'
৩১ বছর বয়সী সূর্যকুমার ভারতের হয়ে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ৯৮.৮৩ এবং টি-টোয়েন্টিতে ১৭৫.৪৫ স্ট্রাইক রেট আছে তার। দুই ফরম্যাট মিলিয়ে করেছেন এক হাজারের বেশি রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live