ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য জানিয়ে দিলেন খালেদ মাহমুদ
এখন পর্যন্ত এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এরপর ২০১৬ এবং ২০১৮ সালে দুইবার ফাইনালে উঠলেও ভারতের কাছে জিততে পারেনি টাইগাররা। সর্বশেষ চার আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ।
তবে এবারও বাংলাদেশের লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। যদিও পারফরম্যান্সের বিবেচনায় বলা যায় সেটি বেশ কঠিন তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদা মাহমুদ সুজনের বিশ্বাস এশিয়া কাপের এবারের আসরে ফাইনাল খেলবে বাংলাদেশ। মিরপুরে আজও সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদ মাহমুদ বলেন,
“এশিয়া কাপের দ্বিতীয় পর্বে যাওয়া নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন, যেহেতু আমরা এই ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা সেখানে ভালো করতে পারব। এর আগেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছে। ফরম্যাট ৫০ ওভার হোক বা টি-টোয়েন্টি আমরা ফাইনালটা অবশ্যই খেলতে চাই। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা করতে, ভালো ক্রিকেট খেলতে।”
বলতে গেলে এশিয়া কাপের সহজ গ্রুপেই রয়েছে বাংলাদেশ। তার কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলার থেকে আফগানিস্তান এবং শ্রীলংকার বিপক্ষে খেলাই ভালো। তাই এই দুই দলকে হারিয়ে সুপার ফোরে উঠতে হবে বাংলাদেশকে। সুপার ফোর থেকে পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল।
বাংলাদেশের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব নয় মোটেও। এর আগেও আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে একাধিকবার হারিয়েছে বাংলাদেশ। এছাড়াও গত দুই আসরের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল টাইগাররা।
“তাই এশিয়া কাপে যদি ব্যাটসম্যানরা তাদের এই স্ট্রাইক রেট ঠিক রাখতে পারে তাহলে ফাইনালে ওঠা সম্ভব বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি আরো বলেন, “১০৬-১১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে। এখন ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। নইলে আপনি সার্ভাইভ করতে পারবেন না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live