ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
অদ্ভুত এক শর্তে সাব্বিরকে ‘ছক্কা মারার ব্যাট’ উপহার দেন মহেন্দ্র সিং ধোনি
দু’একটি বিরল ঘটনা যাও আছে, তার মধ্যে একটি হচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে সাব্বিরের দুটি অভিজ্ঞতাই আছে। ধোনির জাতে স্ট্যাম্পড হওয়া এবং স্ট্যাম্পড হওয়ার হাত থেকে বেঁচে যাওয়া দুটিই।
সাব্বির রহমানের সঙ্গে যে ধোনির এত সখ্য, তা অনেকেরই অজানা। বিরল হলেও দারুণ বন্ধুত্ব দু’জনের মধ্যে। এমনকি ধোনির কাছ থেকে ব্যাটও চেয়ে নিয়েছিলেন সাব্বির। বাংলাদেশের একটি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে নিজেই এমনটা জানালেন সাব্বির।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাব্বির রহমানকে স্ট্যাম্প করে ম্যাচের রং বদলে দিয়েছিলেন ধোনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আবারও একই চিত্রনাট্যের অবতারণা হয়। এবার ইয়ুজবেন্দ্র চাহালের বলে সাব্বিরকে স্ট্যাম্প করার সুযোগ পেয়েছিলেন ধোনি।
কিন্তু, সে যাত্রায় বেঁচে যান সাব্বির। ধোনি উইকেট ভেঙে দেওয়ার আগেই সাব্বির ঢুকে পড়েন ক্রিজে। জীবন ফিরে পাওয়ার পরে ধোনির উদ্দেশে সেদিন সাব্বির বলেছিলেন, ‘আজ কিন্তু পারলে না।’ ২০১৯ বিশ্বকাপে বার্মিংহ্যামে ঘটেছিল এই ঘটনা।
সেই ঘটনার উল্লেখ করে বাংলাদেশের এই তারকা বলেন, ‘বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ধোনি আমাকে স্ট্যাম্প করেছিল। গত বছরের বিশ্বকাপেও আমাকে স্ট্যাম্প করার সুযোগ পেয়েছিল ধোনি। আমি স্লাইড করে ক্রিজে ঢুকে যাই। ফলে ধোনি আর আউট করতে পারেনি আমাকে।’
ভারতের সাবেক অধিনায়ক সম্পর্কে বলতে গিয়ে সাব্বির বলেন, ‘আমি একবার ধোনিকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার ব্যাটের রহস্য কী? আমরা ছক্কা মারতে নাজেহাল হয়ে যাই। অথচ তুমি মারলেই তা ছক্কা হয়ে যায়। জবাবে ধোনি বলেছিল, পুরোটাই আত্মবিশ্বাস।’
ভারতের বিরুদ্ধে নামার আগে ধোনির কাছ থেকে ব্যাট চেয়েছিলেন সাব্বির। ধোনি তাকে ব্যাট দিতে রাজিও হয়ে গিয়েছিলেন; কিন্তু শর্ত ছিল একটাই। সাবির বলেন, ‘ধোনি বলেছিল, তোমাকে আমি ব্যাট দিতে পারি; কিন্তু সেই ব্যাট নিয়ে তুমি ভারতের বিরুদ্ধে নামতে পারবে না। অন্য কোনও ম্যাচে তুমি নামতে পারো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live