ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বিজয়-পারভেজ-সৌম্য কেউ না, এশিয়া কাপে নতুন ওপেনার নিয়ে নামতে পারে বাংলাদেশ

২০২২ আগস্ট ১৫ ২৩:২০:৪৩

বিজয়-পারভেজ-সৌম্য কেউ না, এশিয়া কাপে নতুন ওপেনার নিয়ে নামতে পারে বাংলাদেশ

এশিয়া কাপ দলে এখন পর্যন্ত দু’জন বিশেষজ্ঞ ওপেনার রয়েছেন বাংলাদেশের। তাঁরা হলেন আনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। এর মধ্যে কেউ চোট পেলে সমস্যা হতে পারে। তাই আগে থেকেই মুশফিকুরকে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

আসন্ন এশিয়া কাপে দুই ওপেনারের খারাপ ছন্দও বাংলাদেশের চিন্তার কারণ। টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের পর এখনও পর্যন্ত ভাল খেলতে পারেননি বিজয়। ইমন টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচে খেলেছেন। সৌম্য সরকার এবং মহম্মদ নইম শেখের কথাও ভাবা হয়েছিল। তবে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দু’জনেরই অনেকটা দুর্বলতা রয়েছে।

এই প্রসঙ্গে সুজন বলেছেন, “মুশফিকুর অভিজ্ঞ ক্রিকেটার। স্পিন এবং জোরে বোলিং, দুটোই ভাল খেলতে পারে। তাই ও-ই সবচেয়ে ভাল বিকল্প। সৌম্য, নইম স্পিন ভাল খেলতে পারে না। পারভেজ রয়েছে। কিন্তু মুজিব উর-রহমান বা রশিদ খানদের কী ভাবে সামলাতে পারে সেটা দেখার। যদি দেখি মুশফিকুর মানিয়ে নিতে পারছে, তা হলে ওকেই খেলানো হবে।”

আফিফ সম্পর্কে তিনি বলেন, “ওকে একটা সুযোগ দিয়ে দেখা হবে। নির্দিষ্ট ভূমিকা দিতে হবে ওকে। ও আত্মবিশ্বাসী এবং শেষ দুটো সিরিজে ভাল খেলেছে। ও আমাদের ক্রিকেট দলের এক মূল্যবান সম্পদ।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ