ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ইনজুরির নয়, অন্য কোন কারনে দল থেকে বাদ পড়লেন শরিফুল
শরিফুলের সঙ্গে চোট শঙ্কা ছিল দলের অন্যতম তারকা বোলার মোস্তাফিজুর রহমানেরও। তাই তড়িঘড়ি করে জিম্বাবুয়েতে পাঠানো হয় পেসার টেস্ট দলের নিয়মিত মুখ এবাদত হোসেনকে। শরিফুলকে শেষ ওয়ানডেতে খেলানো হয়নি। এবাদতই নেন তার জায়গা।
চোট থাকলে আগাম সতর্কতা হিসেবে টিম ম্যানেজম্যান্ট একাদশের নিয়মিত কোনো খেলোয়াড়কে ড্রপ করতেই পারে। কিন্তু এশিয়া কাপেও শরিফুলের স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে নতুন গুঞ্জন বাতাসে। বাঁহাতি এই পেসার নাকি বোলিংয়ে মার খেলে ইচ্ছে করেই চোটের অভিনয় করেন। তাই তাকে বাদ দেওয়া হয়েছে।
এশিয়া কাপে শরিফুলের জায়গা না পাওয়ার পেছনে কি এটাই কারণ? দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন উড়িয়ে দিলেন এমন গুঞ্জন।
সুজন পরিষ্কার করেই জানান, অফফর্মের কারণে বাদ পড়েছেন শরিফুল। অন্য কোনো কারণে নয়। সুজন বলেন, ‘ইনজুরির ভান করে খেলেনি শরিফুল, এমন কথা সত্য নয়। আমার জানামতে, এমন কিছু ঘটেনি জিম্বাবুয়েতে।’
টিম ডিরেক্টর যোগ করেন, ‘আর ইনজুরির ভান করে না খেলার কোনো সুযোগও নেই। দলের সঙ্গে চিকিৎসক, ফিজিও থাকেন। ফিজিও রিপোর্ট দিয়েছেন, আমাদের জানিয়েছেন শরিফুলের ব্যথা ছিল। আমার মনে হয় না ইনজুরির ভান করার কিছু আছে।’
যেহেতু তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। তাই প্রশ্নটা জোরালো হয়েছে। সুজনের পরিষ্কার ব্যাখ্যা, ‘শরিফুল এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পায়নি, কারণ সে জিম্বাবুয়ে সফরে ভালো বল করেনি। এককথায় অফফর্মের কারণেই তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। এখানে অন্য কোনো ব্যাপার নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live