ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ আফিফকে যে পজিশনে খেলানো হবে জানিয়ে দিলেন বিসিবি
যদি লিটন দাসকে নিয়েই বলি তবে বুঝতে পারবেন। ঘরোয়া ক্রিকেট লিগে ওপেনিংয়ে ব্যাটিং করা এই ব্যাটসম্যানকে দিয়ে গত পাঁচ বছরে প্রথম থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটিং করিয়েছে বাংলাদেশ। শুধু লিটন দাসই নয় আরো বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা যোগ্য জায়গায় সুযোগ না পেয়ে জাতীয় দল থেকে বাদ পড়ে গেছেন।
তবে এবার আর এই ভুল করতে চায় না বিসিবি। তাইতো এশিয়া কাপে আফিফ হোসেনকে চার নম্বরে ব্যাটিং করানো সিদ্ধান্ত নিয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিক না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে আফিফকে পাঁচ ও চারে দেখা গিয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ম্যাচে তিনি নামেন পাঁচে, পরেরটায় চারে।
শেষ ম্যাচে মাহমুদউল্লাহ একাদশে আসার পর আফিফকে নামানো হয় ছয়ে। এশিয়া কাপের দলে ফিরেছেন মুশফিক। আছেন মাহমুদউল্লাহ। তবে তাদের দুজনকে ছাপিয়ে আফিফ চারে ব্যাটিং করবেন সেই নিশ্চয়তা খালেদ মাহমুদ দিয়ে রেখেছেন, “এবার আর আফিফকে নিয়ে টানা হ্যাঁচড়া হবে না।”
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার গণমাধ্যমে বলেছেন, “আমরা ওখানেই (চার) ওকে খেলাবো। আমরা যেটা চাই, সেটা হলো আমরা সুনির্দিষ্ট ভূমিকায় আফিফকে নিয়ে চিন্তা করছি। সে একটা ডায়নামো। আমার মনে হয় আত্মবিশ্বাসী একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতেও ভালো করেছে। সবচেয়ে বড় কথা, ও আক্রমণাত্মক।”
"আমরা মনে করি আফিফকে ওই জায়গাতেই খেলানো উচিত। কারণ সে আমাদের ভবিষ্যৎ, সে আমাদের পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যে তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই আমরা ওকে ওই সুযোগটা করে দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live