ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ জিততে বাংলাদেশ ক্রিকেটের নতুন কৌশল জানলেন সুজন
বাংলাদেশ দল সর্বশেষ সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ বাজে ভাবে খেলেছে। আক্রমণাত্মক ক্রিকেটের অভাব এই সিরিজে ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। রোডেশিয়ানদের কাছে সিরিজে হেরেছে ২-১ ব্যবধানে। যদিও সিরিজ শুরুর আগে ভয়-ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টিত ব্যর্থতার এই বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সম্প্রতি নেতৃত্বেও পরিবর্ত্ন আনা হয়েছে। সাকিব আল হাসানের অধিনায়কত্বে আক্রমণাত্মক ক্রিকেট খেলাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।
সুজন বলেন, 'আমরা আক্রমণাত্মক মনোভাবটা তৈরি করতে পারছি না। একটা দ্বিধা নিয়ে ব্যাটিং করে ব্যাটাররা। আপনি যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলবেন আপনাকে হয় ১৮০ রান করতে হবে, আর না হয় আপনি ১০০ রানে অল আউট হয়ে যান। আমি এটার পক্ষে। আপনি যদি জিততে চান, আপনাকে বড় রান করেই জিততে হবে।'
আসন্ন এশিয়া কাপের পর টি-টোয়েন্টি সংস্করণে আরও একটি মেগা ইভেন্টে খেলবে বাংলাদেশ। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। সেই আসরকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, 'আপনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন বিশ্বকাপ খেলবেন, তখন ১২০-১৩০ রান করে ম্যাচ জিততে পারবেন না। ১৮০ রানের জন্যই খেলতে হবে। আর না হয় আপনি যদি ১১০ রানে অলআউট হয়ে যান তাহলে আমি কিছুই মনে করবো না। কিন্তু আমি চাই যে, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live