ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে ক্রিকেটকে একেবারেই বিদায় বলে দিলেন অসি কিংবদন্তি
ক্রিকেট বিশ্বের অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জানিয়েছেন, আর তাকে দেখা যাবে না ক্রিকেট মাঠে। খেলোয়াড়ি জীবনের পর এবার ধারাভাষ্য পেশাকেও বিদায় বলে দিচ্ছেন ৭৮ বছর বয়সী ইয়ান চ্যাপেল।
খেলোয়াড়ি জীবনে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন নিজেকে। দেশের হয়ে ৭৫ টেস্ট খেলেছেন, যার মধ্যে নেতৃত্ব দিয়েছেন ৩০টিতেই। ১৪টি সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরিসহ টেস্টে চ্যাপেলের রান ৫৩৪৫।
খেলেছেন ১৬টি ওয়ানডেও। সেখানে ৮টি হাফসেঞ্চুরিসহ করেছেন ৬৭৩ রান। এছাড়া টেস্টে ২০টি এবং ওয়ানডেতে বল হাতে ২টি উইকেটও নিয়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২০ হাজার (১৯৬৮০) রান রয়েছে ইয়ান চ্যাপেলের। উইকেট নিয়েছেন ১৭৬টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৭৭ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৫টি।
খেলোয়াড়ি জীবনেই নিজেকে কিংবদন্তি হিসেবে তুলে ধরেছিলেন। তবে ধারাভাষ্যকার হিসেবে তার খ্যাতি ছিল জগৎজোড়া। ক্রিকেট সম্পর্কে তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি ও ভাষায় ক্ষুরধার প্রকাশভঙ্গির জন্য আলাদাভাবে পরিচিত ছিলেন চ্যাপেল। অবশেষে মাইক্রোফোন নামিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন সাবেক অসি তারকা।
সিডনি মর্নিং হেরাল্ডকে চ্যাপেল নিজেই জানিয়েছেন যে, তিনি বেশ কিছুদিন ধরেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক ধকল সামলানোটাও যে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, সেটা বোঝা যায় তার কথায়।
চ্যাপেল বলেন, ‘কয়েক বছর আগে আমার ছোটখাটো একটা স্ট্রোক হয়েছিল। ভাগ্য ভালো যে, কিছু হয়নি। তবে এটা সবকিছুকে কঠিন করে তোলে। আমি বুঝতে পারি, এখানে সেখানে ঘুরে বেড়ানো, সিঁড়ি চড়া প্রভৃতি ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live