ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ভারতের সাথে পাকিস্তান ক্রিকেট দলের পার্থক্য খুঁজে দিলেন আকিব

২০২২ আগস্ট ১৫ ১৫:৩১:২৮

ভারতের সাথে পাকিস্তান ক্রিকেট দলের পার্থক্য খুঁজে দিলেন আকিব

যদিও পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ মনে করেন পার্থক্য গড়ে দেবেন দুই দলের মিডল অর্ডার আর অলরাউন্ডাররাই। বিষদ আলোচনা করতে গিয়ে হার্দিক পান্ডিয়াকে বাজির ঘোড়া হিসেবে বিবেচনা করছেন তিনি।

এ প্রসঙ্গে আকিব বলেন, 'দুই দলের পার্থক্য ব্যাটিংয়ে। ভারতের ব্যাটিং বেশি অভিজ্ঞ। যদি রোহিত শর্মা ক্লিক করে তাহলে সে একাই ম্যাচ জেতাতে পারবে। একইভাবে পাকিস্তানের ফখর জামান, যদি সে কন্ট্রোল নিয়ে খেলে তাহলে পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারবে। তবে মূল পার্থক্য দুই দলের মিডল অর্ডারে এবং তাদের অলরাউন্ডারে। পাকিস্তানের একজন হার্দিক পান্ডিয়ার মত অলরাউন্ডার নেই।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয়দের ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাবর আজমের দল। সেই ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলেছিলেন হার্দিক।

মূলত বোলিং করার মতো পূর্ণ ফিটনেস ছিল না হার্দিকের। এবার পূর্ণ ফিট হার্দিকেই পাচ্ছে ভারত। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ব্যাটে বলে পারফর্ম করে গুজরাট টাইটান্সকে জিতিয়েছেন তিনি।

সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলে এশিয়া কাপেও ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। তাই আকিব জাভেদের কথা কোনোভাবেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ