ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এশিয়া কাপে মিশন শুরু করতে চান সাব্বির সৌম্যরা
বাংলাদেশ টাইগার্সের হয়ে দারুণ পারফর্ম করায় 'এ' দলে সুযোগ মিলেছে এই ব্যাটসম্যান। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার আগে আরও একটি ভালো সংবাদ পেয়েছেন তিনি। অনেকটা আকস্মিকভাবেই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
আপাতত সাব্বিরের পুরোপুরি মনোযোগই থাকছে ওয়েস্ট ইন্ডিজে। 'এ' দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে এশিয়া কাপের আগে নিজের প্রস্তুতি সারতে চান তিনি। তারপর দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন তিনি।
বিসিবি'র পাঠানো ভিডিও বার্তায় সাব্বির বলেন, 'হেড কোচ আমাদের পরিকল্পনা দেবে। উনি যে পরিকল্পনা দেন সেটা মেনেই খেলার চেষ্টা করব। কীভাবে ম্যাচ জেতা যায়, কীভাবে আরও উন্নতি করা যায়, কীভাবে এখানে ভালো খেলতে পারি সেটা নিয়ে চেষ্টা থাকবে।'
'আমাদের এখানে সব সুযোগ-সুবিধাও আছে। ওয়ানডে সিরিজ শুরুর আগে আমাদের একদিন সময় আছে। ভালোমত প্রস্তুতি নেব। চেষ্টা করব শতভাগ দেয়ার জন্য। ম্যাচ জেতার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।'
দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে গত ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ ‘এ’ দল। দলটির অধিনায়কত্বের দায়িত্ব পান মোহাম্মদ মিঠুন।
ইতোমধ্যেই দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ 'এ' দল। দুটিতেই ড্র করেছে তারা। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে আগামী ১৬ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live