ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ বাংলাদেশ দলে ওপেনিংয়ে থাকছে নতুন চমক
এশিয়া কাপের মত বড় আসরে এই জায়গায় যাকে তাকে সুযোগ দিয়েও সমস্যার সমাধান করতে পারছে না তারা। যে কারণে এশিয়া কাপের দলের মাত্র দুইজন নিয়মিত ওপেনার নিয়ে দল সাজিয়েছে বিসিবি। যেখানে অন্য সব দিপাক্ষির সিরিজের কমপক্ষে চারজন ওপেনার দলে রাখত নির্বাচকরা।
তাই এশিয়া কাপের দল নিয়ে এখন বড়ই প্রশ্ন? ‘ওপেনিং করবেন কে কে? এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
সুযোগ পাওয়ার পর বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ছাড়া ভালো পারফরম্যান্স করতে পারেননি অন্য কোন ম্যাচগুলিতে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন।
যদিও ওই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। একাদশে তিনি যে একদম পাকাপাকি ভাবে নিশ্চিত তাও নয়। তাহলে কেনই দুই ওপেনার নিয়ে দল সাজিয়েছে বিসিবি? জানা গেছে মিডিল অর্ডার থেকে কাউকে এনে ওপেনিং করাতে পারেন সাকিব আল হাসান।
তেমনি একটি পরিকল্পনা হয়েছে দল ঘোষণার সভায়। জানা গেছে এশিয়া কাপে ওপেনার হিসেবে দেখা যেতে পারে আফিফ হোসেন অথবা সাকিব আল হাসানকে। এর ঘরোয়া ক্রিকেটের দিকে ওপেনিংয়ে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে আফিফ হোসেনের। অন্যদিকে জাতীয় দলে হয়েও ওপেনিং ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। এর আগেও এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live