ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ড নয়, অন্য যে দলের হয়ে খেলতে চেয়েছিলেন স্টোকস
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় নিজের দেশকে প্রতিনিধিত্ব করা হয়নি এই ইংলিশ অলরাউন্ডারের। সম্প্রতি নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বইয়ে এমন তথ্য জানিয়েছেন রস টেলর।
ঘটনাটি ২০১০ সালে ইংলিশ কাউন্টির সময়কার। সেসময় টেলরের সঙ্গে ডারহামে খেলতে ১৮ কিংবা ১৯ বছর বয়সি স্টোকস। ডারহামের হয়ে খেলার সময় স্টোকসকে নিউজিল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন টেলর। মূলত জানতে চেয়েছিলেন তিনি কিউইদের হয়ে খেলতে চান কিনা। টেলরের এমন প্রশ্নে সম্মতিও দিয়েছিলেন স্টোকস।
এরপর এনজেডসির প্রধান নির্বাহী জাস্টিন ভনকে বার্তা পাঠিয়েছিলেন টেলর। সেসময় স্টোকসকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে বলেছিলেন ভন। এমন প্রস্তাব পছন্দ না হওয়ায় নিউজিল্যান্ডের হয়ে খেলা হয়নি স্টোকসের। এরপর ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেন এই পেস বোলিং অলরাউন্ডার।
পুরো ঘটনা বর্ণনা দিয়ে টেলর বলেন, ‘সে তখন ১৮ কিংবা ১৯ বছর বয়সি এবং কিউই ছিল। আমি একজনকে নিয়ে জানতে চাইলাম সে নিউজিল্যান্ডে এসে খেলতে চায় কিনা। সে আগ্রহী ছিল তাই আমি নিউজিল্যান্ডের সিইও জাস্টিন ভনকে বার্তা পাঠিয়েছিলাম স্টোকসও খুব ভালো তরুণ ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের হয়ে খেলতে চায়। কিন্তু ভনের প্রতিউত্তর ছিল খানিকটা উষ্ণ। ভন উত্তর দিয়েছিল যে সে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করতে পারে এবং তারপর আমরা দেখবো কি হয়।’
তিনি আরও বলেন, ‘বেন (স্টোকস) নিউজিল্যান্ডের হয়ে খেলতে খুবই আন্তরিক ছিলেন। কিন্তু এনজেডসিকে দ্রুত এবং সিদ্ধান্তমূলক কাজ করতে হবে। এবং তাকে বেশ কিছু দৃঢ় আশ্বাস দিতে হবে। স্পষ্টতই ভন যা করতে প্রস্তুত ছিলেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live