ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ প্রধান কোচের দায়িত্ব পেলেন ফাতেমা তুজ জোহরা
দ্বিপরাষ্ট্র মালদ্বীপ নারী জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক এই সাবেক ক্রিকেটার। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ।
সেই পোষ্টে তারা জানিয়েছে, ‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।
তিনি বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার। এ ছাড়াও তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির লেভেল ২ কমপ্লিট করা কোচ। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার ২০১১ সাল থেকে নারীদের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।’
মূলত ২০৩০ সালের মধ্যে মালদ্বীপ নারী ক্রিকেট দলের চেহারা বদলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশটির ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যের প্রথম ধাপে বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটারকে নিজেদের সঙ্গে যুক্ত করল মালদ্বীপের ক্রিকেট বোর্ড।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা ফাতেমা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পেলেন।
কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নারীদের ক্রিকেটে অন ফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফাতেমা। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live