ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপের মূল একাদশে মাহমুদুল্লাহর জায়গা পাওয়া নিয়ে আছে সন্দেহ
এরকম কতই না অর্জন রয়েছে এই ক্রিকেটারের। কথা বলা হচ্ছে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের। তবে এখন আর ব্যাটে বলে সে আগের রিয়াদকে পাওয়া যায় না। হয়তো এটাই নিয়তির খেলা, এভাবেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে রিয়াদ অধ্যায়ের সমাপ্তি হবে। বিগত জিম্বাবুয়ে সিরিজে হারিয়েছিলেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব, দল থেকেও বাদ পড়তে হয়েছিল দু ম্যাচের জন্য। প্রত্যাবর্তনের ম্যাচেও করে দেখাতে পারেনি বিশেষ কিছু। তারপরও এক হালি ক্রিকেটারের ইনজুরির সুবাদে শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে টিকে গেলেন রিয়াদ। এখন প্রশ্ন হলো মূল একাদশে রিয়াদের খেলার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা ফিফটি-ফিফটি বলা যায়। ইয়াসির আলী রাব্বি, লিটন কুমার দাস ইনজুরিতে না পড়লে হয়তো স্কোয়াডে জায়গাই হতো না রিয়াদের। রিয়াদের জায়গাটি চলে যেত রাব্বির কাছে। তবে রাব্বি চোটে পড়ায় একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রিয়াদের। অপরদিকে স্কোয়াডে ডাক পাওয়া সোহানও পুরোপুরি ফিট নয়। তিনি যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে হয়তো তাকে দিয়েই রিয়াদের জায়গা পূরণের চেষ্টা করতে পারেন টিম ম্যানেজমেন্ট। এছাড়াও রিয়াদের জায়গায় খেলতে পারেন তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা সাব্বির রহমান। হয়তো রিয়াদের চেয়ে সাব্বিরকে একটু বেশি সুযোগ দিয়ে দেখতে চাবেন নির্বাচকেরা। অধিনায়ক যেহেতু সাকিব আল হাসান, তাই একটি ব্যাপার পুরোপুরি নিশ্চিত, দলের জন্য যেটি ভালো হবে সেটাই করবেন এই ক্রিকেটার। সেক্ষেত্রে সিনিয়র জুনিয়র এসব হিসেব দেখবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে কম্বিনেশন এর কারণে রিয়াদের বাদ পড়াটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো সাইড বেঞ্চে বসেই কাটতে হতে পারে এশিয়া কাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live