ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ মত ভারতকে অপমান করে যা বললেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান কাইয়া

২০২২ আগস্ট ১৪ ১৯:৩৮:৪৮

বাংলাদেশ মত ভারতকে অপমান করে যা বললেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান কাইয়া

এখন পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে ১৩টি সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে জিম্বাবুয়ে জিততে পেরেছে দুটিতে, ড্র হয়েছে দুটি সিরিজ। বাকিগুলোতে জিতেছে ভারত। ২০০১ সালের পর জিম্বাবুয়ের মাটিতে কখনোই সিরিজ হারেনি ভারত।

এর মধ্যে ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ভারত। সফরকারীদের এমন দাপুটে পারফরম্যান্সের পরও নিজেদের আত্মবিশ্বাসে কমতি নেই কাইয়ার। দলের মানসিকতা পরিবর্তনে কোচ ডেভিড হাটনকেও কৃতিত্ব দেন তিনি।

কাইয়া বলেন, '২-১ ব্যবধানে জিম্বাবুয়ে জিতবে। ব্যক্তিগতভাবে আমি চাইব, সর্বোচ্চ রান সংগ্রাহক হতে এবং সেঞ্চুরি করতে। খুব সাধারণ পরিকল্পনা। আমি রান করতে চাই এবং সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। এটাই আমার লক্ষ্য।'

'যখন ডেভিড (হাটন) আসল, সে আমাদের বলেছে ইতিবাচক ক্রিকেট খেলতে। এটাই আমরা চেষ্টা করছি। আমরা শটস খেলতে আর ভয় পাচ্ছি না। এভাবেই সবকিছু বদলে গেছে। অনেক বড় কিছু আমরা পরিবর্তন করিনি।'

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। সিরিজ শুরুর আগে রাহুলের দলকে আগাম হুঙ্কার দিয়ে রেখেছিলেন কোচ হাটনও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ