ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘বিশ্বে বাঘ আছে ৪ হাজার, কিন্তু রাহুল দ্রাবিড় একজনই’
তেমনইভাবে ২০১১ সালের আইপিএলে রাহুল দ্রাবিড় ও শেন ওয়ার্নের মতো কিংবদন্তিদের সঙ্গে একই দলে খেলেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার রস টেলর। সেই আসরেই টেলর বুঝতে পেরেছিলেন, ভারতীয়দের কাছে রাহুল দ্রাবিড়ের অবস্থান কোথায়।
একদিন দ্রাবিড়ের সঙ্গে সাফারি পার্কে বাঘ দেখতে গিয়েছিলেন টেলর। সেদিন পার্কে উপস্থিত মানুষরা নিজেদের চোখের সামনে জলজ্যান্ত বাঘকে ভ্রুক্ষেপ না করে উল্টো দ্রাবিড়ের ছবি তোলায় ব্যস্ত ছিলেন। নিজের আত্মজীবন ‘রস টেলর: ব্ল্যান্ড এন্ড হোয়াইট’ বইয়ে এই ঘটনা লিখেছেন টেলর।
সেই অংশটুকু নিচে তুলে ধরা হলো-
(সাফারি পার্কে) আমি দ্রাবিড়কে জিজ্ঞেস করলাম, ‘তুমি কতবার বাঘ দেখেছো?’ সে উত্তর দিলো, ‘আমি ২১ বার এমন ভ্রমণে গিয়েছি কিন্তু একবারও বাঘ দেখতে পারিনি।’ আমি ভাবছিলাম, ২১ বারেও দেখতে পারেনি! এটি জানলে তো আমি যেতামই না, বলে দিতাম, ডিস্কভারি চ্যানেলে দেখে নিবো। জ্যাকব ওরাম টিভিতে বেসবল দেখার জন্য আমাদের সঙ্গে যায়নি।
দুপুরের পরপর আমাদের চালক একটি ফোন পেলো যে তারা একটি বহুল পরিচিত টি-১৭ বাঘের দেখা পেয়েছে। এটি শুনে দ্রাবিড় উত্তেজিত হয়ে পড়ে। কারণে আগের ২১ বারে সে দেখা পায়নি আর এবার কি না আধঘণ্টার মধ্যেই দেখতে পাবে। তাই সে রোমাঞ্চিত ছিল।
আমরাও অন্যান্য গাড়িগুলোর পাশে গিয়ে দাঁড়ালাম। ছাদখোলা এসইউভি গাড়িটি ল্যান্ড রোভারের চেয়ে বড় ছিল। বাঘটি বসা ছিল একটি পাথরের ওপর, প্রায় ১০০ মিটার দূরে। এমন খোলামেলা বাঘটি দেখে আমরা থ বনে যাই। কিন্তু অন্য গাড়িতে থাকা মানুষরা দ্রাবিড়ের দিকে ক্যামেরা তাক করতে থাকে।
তারা সবাই দ্রাবিড়কে দেখে রোমাঞ্চিত হয়ে পড়েছিল, যেমনটা আমরা হয়েছিলাম বাঘ দেখে। হয়তো এর চেয়েও বেশি। পৃথিবীজুড়ে হয়তো ৪ হাজারের মতো বাঘ রয়েছে, কিন্তু রাহুল দ্রাবিড় আছে একজনই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live