ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলে জাতীয় দলকে টেনে যা বললেন মিঠুন

২০২২ আগস্ট ১৪ ১৩:১২:০৪

উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলে জাতীয় দলকে টেনে যা বললেন মিঠুন

প্রথম ম্যাচের শুরুর দিনে ভেজা আউট ফিল্ডের কারণে খেলা হয়েছে ৪৩ ওভার। তৃতীয় দিনে সেটাও হয়নি। খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। আর চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। সবমিলিয়ে সেন্ট লুসিয়ায় দুই দলের প্রথম ইনিংসের খেলাও শেষ হয়নি। তাই অনুমিতভাবেই চার দিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। যদিও এই টেস্টে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়েছিল মিঠুনে দল।

একই ভেন্যুতে খেলা দ্বিতীয় ম্যাচেও ব্যাট-বলে সঙ্গে লড়াই করেছে আবহাওয়াও। প্রথম টেস্টে যেখানে চার দিনের বেশির ভাগ সময়ই ছিল বৃষ্টির দখলে। সেখানে দ্বিতীয় ম্যাচে অবশ্য কিছুটা ছাড় দিয়েছে প্রকৃতি। তবে ম্যাচে ফলাফল আসার জন্য সেটা যথেষ্ট হলো না। এই ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করার আগে স্কোরবোর্ডে তুলেছে ৩০০ রান। যেখানে বড় প্রাপ্তি সাইফ হাসানের ১৪৭ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি।

মিঠুন বলেন, 'এগুলোই শিক্ষার ব্যাপার যে, ‘এ’ দলে এসব শিখে আমরা সিনিয়র দলে (জাতীয় দলে) কাজে লাগাব। শুরুতে যে বাউন্স ছিল এখানে, সেটার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি। নিজেদের সহজাত খেলার মধ্যেই ছিলাম আমরা। যে কারণে ১৬৭ রানে অলআউট হয়েছে বা কম ওভার খেলেছি।

বৃষ্টির কারণে দুই ম্যাচের একটিতেও জয়-পরাজয়ের পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ ছিল না। তবে জেতার লক্ষ্য নিয়েই উইন্ডিজে এসেছিলেন মিঠুন। শেষ পর্যন্ত বৃষ্টি বাগড়ায় সেই জয়ের চেষ্টাও করতে পারলো না বাংলাদেশ। কারণ দুই টেস্টে দুই দলের প্রথম ইনিংসের খেলা পর্যন্ত শেষ হতে পারেনি।

মিঠুন বলেন, 'আসলে এটা তো আমাদের কাছে একদমই নতুন কন্ডিশন। এখানে সবকিছুই আমাদের জন্য ছিল বিরুদ্ধ। আমরা বাংলাদেশ থেকে যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, অবশ্যই আমাদের জেতার ইচ্ছে ছিল, তবে পরিবেশ ওইরকম ছিল না। তার পরও, সব মিলিয়ে বলব আমাদের যে লক্ষ্য ছিল, তা পুরোপুরি পূরণ না হলেও আমি বেশ খুশি।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ