ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে যে পজিশনে দেখা যেতে পারে তরুন ক্রিকেটার আফিফকে
সে দুটি হলো এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন। টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলেও ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ঠিকই জ্বলে উঠেছেন এনামুল। সুযোগ পাওয়া দুটি ওয়ানডেতে ৭১ এবং ৭৭ রানের ঝড়ো দুটি ইনিংস খেলেন এই ক্রিকেটার। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব জায়গাতেই সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছেন আফিফ।
উইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দেখা পেয়েছিলেন হাফ সেঞ্চুরির। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতেও যথাক্রমে ৪৫ এবং ৮১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে টাইগারদের জয়ের পেছনের নায়ক ছিলেন আফিফ। যে ক্রিকেটার প্রথম বল থেকেই রান নিতে সক্ষম, প্রয়োজনে ক্রীজে লম্বা সময় ধরে খেলতে পারেন তাকে কোন যুক্তিতে ৭ নম্বরে ব্যাটিং করানো হচ্ছে? ব্যাপারটি বেশ সহজ, বয়সের কারণে মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে এখন আর আগের সেই তেজ নেই।
ফলে শেষের ওভারগুলোতে ঝড় তুলতে ব্যর্থ এই ক্রিকেটার। তাই একটু উপরে ব্যাট করছেন রিয়াদ। রিয়াদের উপরে ব্যাট করার কারণেই মূলত সাত নম্বরে খেলতে হচ্ছে আফিফকে। প্রথম বল থেকেই রান করতে পারেন আফিফ। তাকে এত নিচে খেলিয়ে তার প্রতিভার পূর্ণাঙ্গ সুবিধা নিতে পারবে কি বাংলাদেশ দল? ওয়ানডে কিংবা টি টোয়েন্টি নিশ্চিতভাবেই আফিফকে একটু উপরে খেলানো উচিত টিম ম্যানেজমেন্টের। বর্তমান যুগের ক্রিকেটে মিডল ওভার কিংবা শেষের ওভার কোনো খানেই ডট বল খেলার সুযোগ নেই। সিঙ্গেল এবং ডাবল নেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে আফিফের।
সামনের এশিয়া কাপে নিশ্চয়ই আরেকটু উপরে খেলানো উচিত এই ক্রিকেটারকে। খুব সম্ভবত ৪ নাম্বার পজিশন আফিফের জন্য সবচেয়ে উপযোগী হবে। ওপেনাররা দ্রুত রান তুলতে পারলে সেটিকে আরও বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে পারবেন এই ক্রিকেটার। আবার ওপেনাররা যদি দ্রুত প্যাভিলিয়নের পথ ধরে তাহলে লম্বা সময় টিকে থাকার পাশাপাশি রানের চাকাও সচল রাখতে পারবেন তিনি। দলের জন্য ভালো কিছু করার সুযোগ আফিফকে দেবেন তো টিম ম্যানেজমেন্ট?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live