ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে একাদশে সুখবর পেল যে দুই তারকা
এদিকে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করে গত ১২ আগস্ট শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেন সাকিব। আজ ১৩ আগস্ট শনিবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেয়া হয়েছে, এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
এ নিয়ে তৃতীয় দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাত্র চারটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৭ সালে মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় সাকিবকে। এর আগে ২১টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিবের অধীনে বাংলাদেশ জিতেছিল ৭টি ম্যাচে, হেরেছিল ১৪টি।
এদিকে চোটে থাকা ফর্মইন নুরুল হাসান সোহানকে রিস্ক নিয়েই এশিয়া কাপের দলে রেখেছে নির্বাচকরা। আগামী ২১ আগস্ট পরবর্তী পর্যবেক্ষণ শেষে বুঝা যাবে সোহান কী দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে কি দেবে না।
এদিকে দলের অন্য তম সেরা ব্যাটার লিটন দাস এবং ইয়াসির আলী চোটে পড়ায় ঘোষিত দলে রয়েছে বেশ কিছু চমক। লিটন দাসের চোট, মুনিম শাহারিয়ার এবং নাজমুল হাসান শান্তর অফ-ফর্মের কারণে সুযোগ পেয়েছেন তরুন তারকা পারভেজ হোসেন ইমন।
দলে জায়গা হয়েছে সাব্বির রহমানের। ডান হাতি এই ব্যাটার জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ২০১৯ সালে সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর। মিডল অর্ডারে হার্ড হিটার একজনের খোঁজেই তাকেও ফেরানো হয়েছে এশিয়া কাপের দলে।
এছাড়াও দলে রাখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেয়া মাহমুদউল্লাহ ও মুশফিককে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহান চোটে পড়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলানো হয়েছিল মাহমুদউল্লাহকে। দলে জায়গা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলা এবাদত হোসেনকে।
আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপেও রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য গ্রুপে পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে বাছাই পর্বে পার করে আসা অন্য একটি দল।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন এবং নুরুল হাসান সোহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live