ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

পাপন-সাকিবের বৈঠকে যুক্ত হলেন আরও যে সব বিসিবি কর্মকর্তা

২০২২ আগস্ট ১৩ ১৭:২৫:২৭

পাপন-সাকিবের বৈঠকে যুক্ত হলেন আরও যে সব বিসিবি কর্মকর্তা

দেশ সেরা অলরাউন্ডার সাকিব আজ ১৩ আগস্ট দুপুর ৩টা ২০ মিনিটে পাপনের বাসায় বৈঠকের উদ্দেশ্যে আসেন। বাংলাদেশ ক্রিকেটের এই তারকা জরুরী বৈঠকে যোগ দেওয়ার পর আলোচনায় যোগ দিতে আসেন ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবি প্রধানের বাসায় আজকের আলোচনায় মূলত এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল নির্বাচনের পাশাপাশি টি-টোয়েন্টির নতুন অধিনায়কও নির্বাচন করা হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ