ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট বিশ্বকে অবাক করল পুজারা চার-ছক্কার ব্যাটিং ঝড়, মুহূর্তে ভাইরাল ভিডিও
শুক্রবার রয়্যাল লন্ডন কাপের ম্যাচে সাসেক্সের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ঝড় তোলা সেঞ্চুরি করেছেন পুজারা। ক্যারিয়ারের ১২তম লিস্ট 'এ' সেঞ্চুরি করতে মাত্র ৭৩ বল খেলেন ৩৪ বছর বয়সী এ ব্যাটার। এর মধ্যে এক ওভারেই তুলেছেন ২২ রান। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অবশ্য বৃথা গেছে পুজারার সেঞ্চুরি। কেননা জিততে পারেনি তার নেতৃত্বাধীন সাসেক্স। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১০ রানের সংগ্রহ দাঁড় করেছিল ওয়ারউইকশায়ার। জবাবে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রানের বেশি করতে পারেনি সাসেক্স, হেরে গেছে মাত্র ৪ রানের জন্য।
ইনিংসের ৪৪ ওভার শেষে সাসেক্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ বলে ৭০ রান। পরে ৪৫তম ওভারে তিন চার ও এক ছয়ের মারে ২২ রান নিয়ে নেন পুজারা। সমীকরণ নেমে আসে ৩০ বলে ৪৮ রানে। সেখান থেকে দুই ওভারে ২০ রান বাকি থাকতে আউট হয়ে যান পুজারা।
পরে বাকি ১১ বল থেকে ১৫ রানের বেশি করতে পারেনি সাসেক্স। সবমিলিয়ে ৭৯ বলে সাতটি চার ও দুইটি ছয়ের মারে ১০৭ রানের ইনিংস খেলেছেন পুজারা। এর আগে চলতি রয়্যাল লন্ডন কাপে ৬৩ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৩ ইনিংসে পাঁচ সেঞ্চুরিসহ ১০৯.৪০ গড়ে ১০৯৪ রান করেছেন পুজারা।
4 2 4 2 6 4
TWENTY-TWO off the 47th over from @cheteshwar1. ???? pic.twitter.com/jbBOKpgiTI
— Sussex Cricket (@SussexCCC) August 12, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live