ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একাধিক চমক থাকছে আজকের এশিয়া কাপের দল ঘোষণায়
বাংলাদেশ ক্রিকেটে মনে হয় আগে কখনও এমনটা হয়নি। এশিয়া কাপের দল ঘোষণার আগে এতো নাটক। ইনজুরি আর সাকিব। ইস্যুগুলো পাল্লা দিয়ে ব্যস্ত রেখেছে নির্বাচকদের।
জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে ছিটকে গেছেন লিটন দাস, নুরুল হাসান, আর আগেই তো ইনজুরি নিয়ে বসে আছেন ইয়াসির আলি। সাকিব ইস্যুরও হয়েছে সমাধান। ক্যাপ্টেন্সিও পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ ছাড়া উপায়ও নেই। কারণ সোহান-লিটন ইনজুরিতে। মেহেদী মিরাজ একাদশে অনিশ্চিত।
যেকোনো সময় দল ঘোষণা। তার আগে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচক প্যানেল। সেখান থেকে দু-এক জায়গায় হতে পারে অদল বদল।
এই ১১ জন প্রায় নিশ্চিত। ইনজুরির কারণে টি টোয়েন্টির নতুন চিন্তা থেকে সরে আসতে বাধ্য হচ্ছে বিসিবি। সোহান না থাকায় মুশফিকের বিকল্প নেই। ইয়াসির আলি থাকলে না হয় মাহমুদউল্লাহকেও বাদ দেয়ার চিন্তা করা যেত। ফলে টিকে যাচ্ছেন দুই সিনিয়র।
পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন নাকি মৃত্যুঞ্জয়? সাকিবের পছন্দ সাইফউদ্দিন। তিনি পুরোপুরি ফিট হলে স্কোয়াডে নিশ্চিত।
আসল সমস্যা ওপেনিং। লিটন দাসের ইনজুরি বিপাকে ফেলেছে নির্বাচকদের। এনামুল বিজয়-নাজমুল শান্ত-মুনীম শাহরিয়ার-পারভেজ ইমন। কেউই দিতে পারেননি আস্থার প্রতিদান। তাই সৌম্য সরকার কিংবা নাইম শেখকে নিয়েও ভাবতে হচ্ছে। এ তালিকার ছয়জন থেকে স্কোয়াডে থাকতে পারেন যেকোন তিনজন।
১৫ জনের বাইরেও স্ট্যান্ডবাই রাখা হবে কয়েকজনকে। ভাবনায় আছেন সাব্বির রহমানও। দলে একমাত্র উইকেটকিপার মুশফিক। তাই বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হতে পারে জাকির হাসানকে। বোলিংয়ে মেহেদী মিরাজ কিংবা এবাদত। এদের যেকেউ মূল দলে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live