ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নাটকীয় ভাবে শেষ হল ৩৫৬ রানের আয়ারল্যান্ড-আফগানিস্তানের টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০ তে ২২ রানে জিতেছে সফরকারী আফগানরা। এই ম্যাচে আগে ব্যাট করে তাদের সংগ্রহ ছিল ১৮৯ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। তিন ম্যাচ শেষে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আইরিশরা।
১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ছাড়া টপ-মিডল অর্ডারের কেউই রানের দেখা পাননি। টাকারও ২১ বলে ৩১ রানের বেশি করতে পারেননি। ফলে যা হওয়ার হয়েছে তা-ই।
ইনিংসের ১৩ ওভারের মধ্যে দলীয় ৮৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন দলের তারকা অলরাউন্ডার জর্জ ডকরেল ও অভিষিক্ত ফিয়ন হ্যান্ড। যা কি না টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ডকরেল। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছয়ের মার। অন্যদিকে হ্যান্ড মাত্র ১৮ বল খেলে চারটি চার ও দুইটি ছয়ের মারে করেন ৩৬ রান। তবে তাদের প্রচেষ্টা স্রেফ পরাজয়ের ব্যবধানই কমাতে সক্ষম হয়েছে।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নবীন উল হক। এছাড়া ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানের শিকার দুইটি করে উইকেট। রশিদ খান ৪ ওভারে ৩৮ রান দিয়েও কোনো উইকেট পাননি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি এর চেয়ে বেশি রান দিয়েছেন শুধুমাত্র তিনটি ম্যাচে।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেছে আফগানিস্তান টপঅর্ডারের সবাই। হযরতউল্লাহ জাজাই ৩৯ রান করতে ৪০ বল খেলে ফেলেন। তবে রহমানউল্লাহ গুরবাজ ৩৫ বলে ৫৩, ইব্রাহিম জাদরান ২২ বলে ৩৬ ও নাজিবউল্লাহ জাদরান ১৮ বলে ৪২ রান করে দলকে ১৮৯ রানে পৌঁছে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live