ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
গোপন তথ্য ফাঁসঃ যে কারনে বেট উইনারের সাথে চুক্তি করেছিল সাকিব
বেট উইনারের কর্মকর্তারা কি জানতেন না, যে শেষ পর্যন্ত হয়তো চুক্তিতে অটল থাকতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ স্পষ্ট বাংলাদেশের সংবিধানে জুয়া কিংবা এসবে উৎসাহকারী যেকোনো কিছুই নিষিদ্ধ। যদিও বেট উইনার বরাবরই দাবি করে আসছে তারা জুয়াকর কোনো প্রতিষ্ঠান নয় বরং একটি নিউজ পোর্টাল। যদি তাই হয়ে থাকে, তাহলে সাকিবের সাথে ১০ কোটি টাকার চুক্তি করেছেন কিভাবে? নিশ্চয়ই অখ্যাত কোন নিউজ পোর্টালের কাছে এ পরিমাণ টাকা থাকা কোন ভাবেই সম্ভব নয়।
ক্রিকইনফো এবং ক্রিকবাজ এর মতো বিখ্যাত নিউজ পোর্টালেরও বোধ হয় এত বেশি অর্থ নেই। বেট উইনার জুয়াকর একটি প্রতিষ্ঠান যেটি একটি নিউজ পোর্টাল বর্তমানে তৈরি করেছে। অর্থাৎ দুটি প্রতিষ্ঠান একই। এখানে আরেকটি প্রশ্ন রয়ে গেল, সাকিবকে ব্যবহার করে পাবলিসিটি স্ট্যান্ড করলো না তো বেট উইনার? হয়তো তারা ধরেই নিয়েছিল শেষ পর্যন্ত চুক্তি বাতিল করবে সাকিব, তবে এ বিতর্কের মধ্যেই তাদের পাবলিসিটিটা হয়ে যাবে।
সে হিসাব করলে বলতেই হবে বেট উইনার বেশ লাভবানই হয়েছে। এ বিতর্ক তৈরি হওয়ার ফলে দেশের প্রায় প্রতিটি মানুষের মুখে মুখে বেট উইনারের নাম ছড়িয়ে পড়েছে। অর্থাৎ মাত্র দুদিনেই বেট উইনার মানুষকে নিজের সম্পর্কে বেশ ভালই জানান দিয়েছে। তাহলে কি চুক্তি বাতিল করার পরও বেট উইনারই লাভবান হয়েছে? লাভবান যেই হোক না কেন এই বিতর্কের কারণে বেশ অস্বস্তিকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল দেশের ক্রিকেটে। যেকোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার আগে ক্রিকেটারদের নিশ্চয়ই আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live