ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত টি-২০ তে নতুন রেকর্ড, তার ধারেকাছেও নেই কেউ

২০২২ আগস্ট ১২ ১৭:১৪:৫৫

ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত টি-২০ তে নতুন রেকর্ড, তার ধারেকাছেও নেই কেউ

উইন্ডিজের বোলার ব্রাভোর এই কৃতিত্ব যে কতটা অবিশ্বাস্য, তা প্রমাণ করে একটি পরিসংখ্যানই। ক্রিকেট ইতিহাসে ৬০০ উইকেটের ধারেকাছে তো পরের কথা, এই ফরম্যাটে কোনো বোলার ৫০০ উইকেটের ঘরেই প্রবেশ করতে পারেননি।

গতকাল বৃহস্পতিবার দ্য হান্ড্রেডে ইনভিন্সিবেলসের বিপক্ষে ২৯ রানে ২ উইকেট নেন ব্র্যাভো। রাইলি রুশো আর স্যাম কুরানকে আউট করে ৬০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন ক্যারিবীয় তারকা।

ব্র্যাভোর পর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৪৬৬টি উইকেট নিয়েছেন তিনি।

৪৬০ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন ক্যারিবীয় আরেক তারকা সুনিল নারিন। তারপর আছেন যথাক্রমে ইমরান তাহির (৪৫১ উইকেট), সাকিব আল হাসান (৪১৮ উইকেট), লাসিথ মালিঙ্গা (৩৯০ উইকেট), সোহেল তানভির (৩৮০ উইকেট) এবং ওয়াহাব রিয়াজ (৩৭৯ উইকেট)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ