ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সামনেই ভারত-পাক মহা লড়াই, বাবর আজমের মনে নতুন ভয়
হেরেছিল পাকিস্তানের কাছে। ফের একবার সংযুক্ত আরব আমিরশাহিতে মুখোমুখি ভারত-পাকিস্তান। আগামী ২৮ অগাস্ট এশিয়া কাপে হাইভোল্টেজ মেগা ম্যাচ। তাঁর আগেই বড় কথা বলে দিলেন বাবর।
নেদারল্যান্ডস সফরের আগে সাংবাদিক বৈঠকে বাবর বলেন, 'আমরা ভারত-পাকিস্তানকে ম্যাচকে আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো ভেবেই খেলার চেষ্টা করি। তবে হ্যাঁ, এটা ঠিকই যে, আমাদের ওপর অন্যরকমের চাপ থাকে'। ক্যালেন্ডার বলছে, গত ২৪ অক্টোবর ছিল টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। আইসিসি-র আয়োজিত ক্রিকেটের শো-পিস ইভেন্টে পাকিস্তান ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতকে। এই তারিখটা কোনও ভারতীয় ক্রিকেট অনুরাগী ভুলতে পারবেন না। সেদিন ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে বাবর- মহম্মদ রিজওয়ান একাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন। ৫৫ বলে ৭৯ করেন রিজওয়ান। আর বাবর করেছিলেন ৫২ বলে ৬৮ রান।
এশিয়া কাপের জন্য ভারত ১৫ সদস্যের দলের ঘোষণা করে দিয়েছে কিছুদিন আগেই। দলে কামব্যাক করেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হয়েছেন রাহুল। রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও আবেশ খান। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার মূল দলে জায়গা পাননি। তাঁরা রয়েছেন স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসাবে। তবে পিঠের চোটের জন্য এশিয়া কাপে খেলছেন না দলের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরা। এমনকী সাইড স্ট্রেন ছিটকে দিয়েছে হর্ষল প্যাটেলকেও। বিরাট এশিয়া কাপের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার অর্থাৎ আজ ইন্ডোরে ট্রেনিংও শুরু করে দিয়েছেন। দেখা যাক কোহলি এশিয়া কাপে কেমন পারফর্ম করেন। তাঁর দিকেই থাকবে আলাদা ভাবে নজর। কারণ ফর্মের ধারেকাছেও নেই কোহলি। দেখা যাক এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে প্রাক্তন ভারত অধিনায়ক ব্যাট হাতে কী অবদান রাখেন!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live