ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চমক দিয়ে মাশরাফির দল ওয়ার্ল্ড জায়ান্টসের দলের অধিনায়কের নাম ঘোষণা
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচে মাঠে নামাবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। আগামী ১৫ আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই ম্যাচে মরগানের নেতৃত্বেই আবার মাঠে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। এই ম্যাচকে সামনে রেখে দুটি দলেরই ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে আয়োজকরা। মাশরাফির সঙ্গে খেলতে দেখা যাবে হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়াদের।
আর ইন্ডিয়া মহারাজাসের হয়ে খেলতে দেখা যাবে বীরেন্দর শেবাগ, ইউসুফ পাঠান, হরভজন সিং ও আর পি সিংদের। লিজেন্ডস লিগ ক্রিকেটের এবারের আসরের আয়োজক ভারত। ভারতের মোট ছয়টি শহরে অনুষ্ঠিত হবে লিজেন্ডস লিগের এবারের আসর।
কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কোটাক এবং রাজকোটে অনুষ্ঠিত হবে এবারের আসরের সবগুলো ম্যাচ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ৮ অক্টোবর। এ প্রসঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজকরা।
সেখানে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেন, 'এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমার স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদযাপন করছি। গর্বিত ভারতীয় হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এবারের লিগটা ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষের প্রতি উৎসর্গ করেছি।'
ইন্ডিয়া মহারাজস স্কোয়াড- সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শান্তাকুমারান শ্রীশান্থ, হরভজন সিং, নামান ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জাগিন্দার শর্মা ও রিতেন্দার সিং সোধি।
ওয়ার্ল্ড জায়ান্টস- ইয়ন মরগান (উইকেটরক্ষক), ল্যান্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন ও দীনেশ রামদিন (উইকেটরক্ষক)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live