ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
লিটনের পরিবর্তে সৌম্য, সোহান-রাব্বির পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন যে দুই ক্রিকেটার
এছাড়াও ইনজুরির কারণে ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস এবং উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপনও জানিয়েছেন এশিয়া কাপে থাকছে না এই ৩ ক্রিকেটার।
তাই তাদের পরিবর্তে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের উপর নজর দিচ্ছে বিসিবি। “বিকল্প খুঁজতে জিম্বাবুয়ে সফরের বাইরে থেকে ক্রিকেটার নিতেই হবে।” এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাহলে এই তিন ক্রিকেটারের পরিবর্তে এশিয়া কাপে থাকবেন কারা?
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছে সৌম্য সরকার এবং সাব্বির রহমান। যতদূর জানা গেছে লিটন দাসের পরিবর্তে এশিয়া কাপে বাংলাদেশ দলের সুযোগ পেতে যাচ্ছেন সৌম্য সরকার। মূলত বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার কারণেই দলে আবার সুযোগ পাচ্ছেন তিনি।
তবে ইয়াসির আলী রাব্বির পরিবর্তে বাংলাদেশের দলের সুযোগ পাবেন কে এটা এখনো এক প্রকার অনিশ্চিত। তালিকায় সাব্বির রহমানের নাম থাকলেও বিকল্প হিসাবে রয়েছে আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম। তবে সৌম্য সরকারের মতো অভিজ্ঞতার কারণেই আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন সাব্বির রহমান।
এর বাইরে শোনা গেছে, সাকিব আল হাসানের পছন্দ সাব্বির। তবে সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কতটা মনঃপুত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। লিটন দাসের পর নুরুল হাসান সোহান ও ইনজুরির কারণে ছিটকে যাওয়াই উইকেট কিপিং নিয়ে বিপদে পড়েছে নির্বাচকরা।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ব্যাটিং করায় এশিয়া কাপের বাংলাদেশ টি-টোয়েন্টি দলেও জায়গা পেতে পারেন এনামুল হক বিজয়। তবে তার বিকল্প হিসেবে রয়েছেন জাকির হাসান ও জাকের আলি অনিক।
কোন বিকল্প না থাকায় এশিয়া কাপের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান এটা একপ্রকার নিশ্চিত। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে তার। আগামীকাল বিসিবির সাথে বৈঠক করবেন তিনি। তবে অধিনায় খুঁজেই হোক না কেন এশিয়া কাপের দলে সাকিব আল হাসানের থাকাটা নিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live