ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘আমাকে দেখে কি বুড়ো মনে হয়?’- বাবরের অদ্ভুত প্রশ্ন
এক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি খেলা থেকে বিশ্রাম বা বিরতির কোনো কারণ দেখেন না। বরং টানা খেলে যাওয়ার দিকেই বেশি মনোযোগ সময়ের অন্যতম সেরা ব্যাটারের। এ বিষয়ে প্রশ্ন করা হলে খুনসুটি করতেও ছাড়েননি এ তারকা ব্যাটার।
শুক্রবার নেদারল্যান্ডসের উদ্দেশে উড়াল দেওয়ার কথা পাকিস্তানের। তার আগে দেশে সংবাদ সম্মেলনে বাবরের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না, খেলার চাপ বেশি থাকায় ক্রিকেটাররা বিমর্ষ থাকে? আপনাদের কি যেকোনো দুই ফরম্যাট খেলা ভালো হয় না?’
উত্তরে বাবর বলেন, ‘এটি নির্ভর করে আপনার ফিটনেসের ওপর। আমার মনে হয় না, আমাদের কোনো দুই ফরম্যাটে আটকে যাওয়া উচিত। আপনার কী মনে হয়? আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে দেখে কি বুড়ো মনে হয়? (হাসি) যদি খেলার চাপ বাড়ে তাহলে আমরাও ফিটনেস লেভেলের উন্নতি করবো।’
অবশ্য চলতি বছর পাকিস্তানের খেলার চাপ খুব একটা বেশি দেখা যায়নি। ২০২২ সালে তিন ফরম্যাট মিলে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় দল। তবে নেদারল্যান্ডস সফর দিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে তাদের। এই সিরিজ থেকে জানুয়ারি পর্যন্ত টানা খেলার মধ্যে থাকবেন বাবররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live