ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সাইফের ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর

২০২২ আগস্ট ১২ ১১:৫৯:৪৫

সাইফের ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর

এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।

প্রথমদিনের মত বৃষ্টি-বিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহৃভোজনের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ থাকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিনে আরও ২০ বল খেলে ৩ রান যোগ করে অ্যান্ডারসন ফিলিপের বলে ধরা পড়েন সাদমান। ১১৮ বলে ২৫ রানে আউট হন এই বাঁহাতি। এর মধ্য দিয়ে ভেঙে যায় সাইফ-সাদমানের ৪৫ রানের জুটি। বাংলাদেশ তখন ৩৯.৫ ওভারে ২ উইকেটে ৭৪।

এরপর ফজলে মাহমুদ এসে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাইফকে। ৪৭ বলে ১৪ রানে আউট হন তিনি। দলীয় ১০৮ ও ১২৮ রানে ফজলে মাহমুদ এবং অধিনায়ক মিঠুনকে হারায় বাংলাদেশ ‘এ’ দল। ১৪ বলে ১৪ রান করে আউট হন মিঠুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ