ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নতুন অধিনায়ক সহ চমক দিয়ে দল ঘোষণা করলেন ভারত
নতুন অধিনায়ক রাহুলকে নিয়ে সংশয় থাকায় ধাওয়ানকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিসিআই। এখন ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিলেন রাহুল। বিসিসিআইয়ের মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েই দলে এসেছেন তিনি। আগামী ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
জুলাইয়ের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাহুল। যে কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে রাহুলের জন্য ১৪ দিনের সময়সীমা বেঁধে রেখেছিল বিসিসিআই মেডিকেল টিম।
চলতি বছরের আইপিএলের পর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি রাহুলের। প্রথমে কুঁচকির চোটে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। পরে জুন মাসে তার হার্নিয়ার অপারেশন করা হয়। এরপর মাঠে ফেরার আগেই আক্রান্ত হন করোনায়। যে কারণে বারবার পিছিয়েছে রাহুলের দলে ফেরা।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের অধিনায়কত্ব করতে চলেছেন রাহুল। চলতি বছরের শুরুর দিকে তার অধীনে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের পরিবর্তিত স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকদ, শুবমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সানজু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রাসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।
এদিকে বাংলাদেশের পর ভারতের বিপক্ষে সিরিজেও জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন রেগিস চাকাভা। হ্যামস্ট্রিং চোটের কারণে এ সিরিজও মিস করবেন দলের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড
রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক, উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, জস মাসারা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)