ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দুর্দান্ত লড়াইয়ে ১৯ ওভারেই শেষ হল আয়ারল্যান্ড-আফগানিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ আগস্ট ১২ ১০:১৭:৫৩

দুর্দান্ত লড়াইয়ে ১৯ ওভারেই শেষ হল আয়ারল্যান্ড-আফগানিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

গতকাল বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১২২ রান। আফগানদের জবাবে এক ওভার হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক আইরিশরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো তারা।

আফগানদের পরপর দুই পরাজয়ের অন্যতম কারণ দলের সবচেয়ে বড় তারকা রশিদ খানের নিষ্প্রভতা। দুই ম্যাচে উইকেটের দেখা পাননি সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার। প্রথম ম্যাচে ২৫ রানের পর দ্বিতীয়টিতে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রশিদ।

৬৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথমবারের মতো পরপর দুই ম্যাচে উইকেটশূন্য রইলেন রশিদ। মূলত গত বছরের বিশ্বকাপ থেকেই খানিক বিবর্ণ এ তারকা লেগস্পিনার। শেষ দশ ম্যাচে তার উইকেটসংখ্যা মাত্র আটটি।

আগে ব্যাট করে আফগানদের সংগ্রহ মাত্র ১২২ রান হওয়ায় রশিদের জ্বলে ওঠা ছিল সময়ের দাবি। কিন্তু ৪ ওভারে ২৭ রান দিয়েও উইকেট পাননি রশিদ। মোহাম্মদ নাবি নেন ২টি উইকেট। এছাড়া নবীন উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি নেন ১টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪৬ রান। এছাড়া ফর্মে থাকা লরকান টাকার ২৭ ও শেষ দিকে জর্জ ডকরেল ২৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে আফগানিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন হাশমতউল্লাহ শহিদি। তবে এজন্য তিনি খেলে ফেলেন ৪২টি বল। এছাড়া ইব্রাহিম জাদরান ১৭, আজমতউল্লাহ ওমরজাই ১১ ও নবীন উল হক করেন ১০ রান।

আফগানদেরকে অল্পেই বেঁধে রাখার পথে আয়াল্যান্ডের হয়ে সমান দুইটি করে উইকেট নেন জশুয়া লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার ও গ্যারেন ডিলানি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ