ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চাঞ্চল্যকর তথ্যঃ সাকিবের চুক্তি বাতিলের পরে ফেসবুকে যে পোষ্ট করলেন স্ত্রী শিশির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সাকিব যদি জুয়াড়ি ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করেন, তবে তার জন্য জাতীয় দলের দরজাই সারাজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।
আজই ছিল সাকিবের এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর শেষ দিন। দিনভর চরম নাটকীয়তার পর অবশেষে সাকিব চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। বলা যায়, বিসিবির চাপেই বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব।
এর আগেই মৌখিকভাবে বিসিবি সভাপতির কাছে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিসিবি চেয়েছিল, তাদের দেওয়া চিঠির জবাবে সাকিব লিখিতভাবে জানাক যে, তিনি চুক্তি বাতিল করেছেন। এ নিয়েই দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন।
এরপরই সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছে বিসিবি। বিসিবি সভাপতিও সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে মিডিয়াকে বলেন, ’হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’
বিসিবির সূত্র জানায়, সেই চিঠিতে সাকিব বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেটাও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন বলেও জানিয়েছেন তিনি।
তবে চিঠি দিয়ে বেটিং কোম্পানিংয়ের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানালেও এ কাজটা কেন করেছেন সাকিব, সে ব্যাখ্যা তার কাছ থেকে জানতে চায় বিসিবি। এ কারণে সাকিবের সঙ্গে সরাসরি কথা বলতে চান পাপন। এরপরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর মধ্যেই রাতে সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি হাসির ইমোজি দিয়ে যেন আগুনে নতুন করে ঘি ঢাললেন। সাকিবের স্ত্রীর ওই স্ট্যাটাস নিয়ে এখন আলোচনা সব জায়গায়, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন ওই ইমোজি দিয়ে?
সাকিবপত্নী কি প্রকারান্তরে বিসিবিকে একহাত নিলেন? সাকিবকে এভাবে চাপে ফেলে চুক্তি থেকে সরিয়ে আনার ব্যাপারটিকে নিয়ে ব্যঙ্গ করলেন কি? আসলে কিছুই পরিষ্কার নয়। তবে সাকিবের এই ঘটনার দিনই তার স্ত্রীর এমন ইমোজি দেওয়া ফেসবুক স্ট্যাটাস কিছুর ইঙ্গিত বহন করছে নিঃসন্দেহে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)