ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
যে কারনে কয়েক কোটি টাকার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তামিম ইকবাল
ইতিমধ্যেই এই ব্যাপারে নিজেদের পরিষ্কার অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা রয়েছে। ইতিমধ্যেই বিসিবি থেকে সাকিবকে জানানো হয়েছে বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বলেছেন, “আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে এতটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনও কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।”
সাকিব ছাড়াও একটি অনলাইন বেটিং কোম্পানির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ওয়ান এক্স ব্যাট একটি বৈধ বেটিং হাউস, যারা বেটউইনারের মতো ওয়ান এক্স বেট স্পোর্টস নিউজ নামের একটি পোর্টালের দূত হওয়ার প্রস্তাব দিয়েছিল তামিমকে।
তবে সেই প্রস্তাবে রাজি হয়নি তামিম ইকবাল। ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার হরভজন সিং এবং সুরেশ রায়না। এই প্রস্তাবের সঙ্গে সম্পৃক্ত একজন জানিয়েছেন, “প্রতিষ্ঠানটির পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বেটিং হাউসের সঙ্গে। তাই তামিম রাজি হননি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)