ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রশিদ-লিভিংস্টোন-বাটলারের দল চূড়ান্ত, দেখে নিন কে কোন দলে
আসরের অন্যতম সেরা দল পার্লের হয়ে জস বাটলার এবং কেপ টাউনের জার্সিতে খেলবেন রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান এবং কাগিসো রাবাদা। এ ছাড়া কুইন্টন ডি কিক, অ্যানরিখ নরকিয়া এবং এইডেন মার্করামরাও চুক্তিবদ্ধ হয়েছেন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
২০১১-২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে আইপিএল মাতিয়েছেন ডু প্লেসি। তবে ২০১৬ ও ২০১৭ মৌসুমে খেলা হয়নি সাউথ আফ্রিকার সাবেক অধিনায়কের। মূলত সেই সময় দুবছরের জন্য নিষিদ্ধ ছিল চেন্নাই। লম্বা সময় দলটির হয়ে খেললেও সর্বশেষ আইপিএল মৌসুমে তাকে রিটেইন করেনি তারা।
এমনকি নিলাম থেকে দলে নিতেও আগ্রহ দেখায়নি চেন্নাই। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন ডু প্লেসি। চেন্নাইয়ে রিটেইন না করলেও দলটির মালিকাধীন জোহানেসবার্গের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সরাসরি চুক্তি করার চেষ্টা করা হচ্ছে মঈন আলীর সঙ্গেও।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অ্যানরিখ নরকিয়ার সঙ্গে চুক্তি করেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদের দল পোর্ট এলিজাবেথের জার্সিতে খেলবেন এইডেন মার্করাম। আইপিএলে হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
এদিকে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাটলার। সর্বশেষ আইপিএলে ক্যারিয়ার সেরা মৌসুম কাটিয়েছেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক। আইপিএলের মতো সাউথ আফ্রিকা লিগেও দলটির মালিকানাধীন পার্লের হয়ে খেলবেন বাটলার।
নিলামের আগে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের মালিকানাধীন কেপ টাউনে খেলবে ইংল্যান্ডের লিভিংস্টোন-স্যাম কারান, আফগানিস্তানের রশিদ এবং সাউথ আফ্রিকার রাবাদা। লক্ষৌ সুপার জায়ান্টসের দল ডারবানে খেলবেন কুইন্টন ডি কক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)