ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারত- অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে সাংবাদিকদের কড়া জবাব দিলেন অধিনায়ক তামিম
জিম্বাবুয়ের কাছে ৯ বছর পর সিরিজ হারায় হাজারটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ক্রিকেটার কোচ এবং অধিনায়ককে। কোথায় উন্নতি করতে হবে সেটি নিয়েও অনেক কথা হচ্ছে। আধুনিক ক্রিকেটে বাংলাদেশের খেলার ধরন কতটা মানানসই সেটি নিয়েও প্রশ্ন উঠছে। জিম্বাবুয়ের কাছে না হেরে ভারত কিংবা অস্ট্রেলিয়ার কাছে হারলে এমন প্রশ্ন উঠত না বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘উন্নতির কথা বলতে গেলেই একঘেয়ে হয়ে যায়—হারলেই এটা করা উচিত, ওটা করা উচিত। তবে এখন যেটি বলব, সেটি আপনাদের পছন্দ হতেও পারে, না-ও পারে। আমরা যদি এ সিরিজটা—যেভাবে আমরা হেরেছি…যদি অস্ট্রেলিয়া, ভারত বা এমন শীর্ষস্থানীয় দলের সঙ্গে হারলে এমন প্রশ্ন উঠত না। হয়তোবা দেখা গেল, (বিরাট) কোহলি বা (স্টিভ) স্মিথ এমন ইনিংস খেললে আমরা মেনে নিতাম—ওরা বড় প্লেয়ার, এমন ইনিংস খেলতেই পারে, আমাদের কিছুই করার ছিল না।’
‘প্রথম দুই ম্যাচে, রাজা এবং চাকাভার সঙ্গে অন্য ছেলেটা যে ইনিংসগুলো খেলল, এটা প্রমাণ করে, ওয়ানডেতেও অনেক উন্নতি করার দরকার আমাদের। ওদের খাটো করছি না। আমাদের দিক থেকে ভাবলে, অনেক কিছু করার বাকি। ওরা করলে অন্যরাও করতে পারবে আমাদের সঙ্গে। এটি আমাদের সবার জন্যই শিক্ষা।’
সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটারদের খেলতে না পারার দক্ষতার সঙ্গে পরিকল্পনাহীন বোলিংয়ে সিরিজ খুইয়েছে তামিমরা। ৯ বছর পর সিরিজ হারলেও কোনো অজুহাত দিতে চান না তামিম। বাংলাদেশর ওয়ানডে অধিনায়ক মনে করেন, সিরিজটা তাদের জেতা উচিত ছিল।
তামিম বলেন, ‘যখনই দল হারে, বিশেষ করে আমরা, তখনই উন্নতির কথা তুলে আনি। এ সিরিজ জেতা উচিত ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনোভাবেই অজুহাত দিতে পারব না। জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। তাদের কৃতিত্ব দিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)