ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে মুখ খুললেন সাব্বির নিজেই
তিনি সর্বশেষ ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। এই হার্ড হিটার জানিয়েছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আবারও ফিরতে চান জাতীয় দলের রাডারে। এজন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। সাব্বির যেকোনোভাবেই এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন।
এ প্রসঙ্গে সাব্বির বলেন, 'দেখেন সবকিছু তো কিছুটা চ্যালেঞ্জিংই। শেষ তিন বছর জাতীয় দলের বাইরে। কোনো জায়গাতেই ছিলাম না। গতবছর ডিপিএলে ভালো পারফরম্যান্স করেছি। ভালো খেলেছি বলেই আমাকে কল করেছে টাইগার্সে। সেখান থেকে 'এ' দলে, এখন আমি ওয়ানডে দলে। আলহামদুলিল্লাহ। সব জায়গাতেই চ্যালেঞ্জ আছে। এখানে ভালো খেলে কামব্যাক করতে হবে। এখানে যেন ভালো খেলতে পারি সেই চেষ্টা থাকবে। এটা আমার জন্য বড় সুযোগ।'
চারদিকে গুঞ্জন চলছে এশিয়া কাপের স্কোয়াডেও ডাক পেতে পারেন সাব্বির। অবশ্য এই ব্যাপারে এই ডানহাতি ব্যাটার নিজেই কিছু জানেন না। গণমাধ্যমে এই খবর জেনেছেন তিনি। অবশ্য আপাতত 'এ' দলের সিরিজেই মনোযোগ সাব্বিরের। সেখানে তিনটি ওয়ানডে খেলবেন সাব্বির। সেই সিরিজে ভালো করেই বিসিবির সুনজরে থাকতে চান তিনি।
সাব্বিরের ভাষ্য, 'আমি এই ব্যাপারে কিছু জানি না (এশিয়া কাপে খেলার ব্যাপারে)। আপনাদের নিউজ দেখেই জানলাম। অফিসিয়াল কিছু আমার কাছে আসেনি। আপাতত আমার সামনে 'এ' দলের খেলা। এখানেই আমার ফোকাস থাকবে। তিনটা ওয়ানডে আছে সেখানে। আগামী যাচ্ছি। মূল লক্ষ্য থাকবে সেখানে।'
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তারুণ্য নির্ভর দল পাঠিয়েছিল বিসিবি। যে দলের অধিনায়ক করা হয়েছিল নুরুল হাসান সোহানকে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তারা ২-১ ব্যবধানে হেরেছে। এ ছাড়া চলতি সিরিজে সোহান ও লিটন দাস চোটে পড়েছেন। চোটগ্রস্ত স্কোয়াডের কারণেই সাব্বির ও সৌম্য সরকারদের মতো ক্রিকেটারদের বিবেচনা করা হচ্ছে এশিয়া কাপের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)