ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

এবার আইসিসি থেকেও চরম দুঃসংবাদ পেল মুশফিক-মোস্তাফিজ

২০২২ আগস্ট ১০ ১৬:০৩:৩০

এবার আইসিসি থেকেও চরম দুঃসংবাদ পেল মুশফিক-মোস্তাফিজ

আজ বুধবার (১০ আগস্ট) সপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র‌্যাংকিংয়ে বোলিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও জিম্বাবুয়ে সিরিজ না খেলা সাকিব আল হাসানের। সাকিব দুই ধাপ নেমে গিয়ে ১৪ নম্বরে, মোস্তাফিজ ১৬ নম্বরে। তাসকিন আহমেদ চার ধাপ নেমে গিয়ে ৪২ নম্বরে গেছেন।

তবে অনেকদিন পর ওয়ানডে খেলার সুযোগ পাওয়া তাইজুল ইসলামের উন্নতি হয়েছে। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একাদশে ফিরেই পাঁচ উইকেট পাওয়া তাইজুল ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭১ নম্বরে। ওয়ানডেতে বোলিং র‌্যাংকিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন তামিম ইকবাল। ১৬ নম্বরে থাকা তামিমের অবস্থান পরিবর্তন হয়নি। মুশফিকুর রহিম ১৭ থেকে নেমে গেছেন ১৯ নম্বরে। লিটন দাসের অবনতি হয়েছে চার ধাপ। ২৮ নম্বরে নেমে গেছেন তিনি। সাকিব আল হাসান আছেন ৩০ নম্বরে। ওয়ানডেতে ব্যাটিং র‌্যাংকিংয়ে সবার ওপরে পাকিস্তানের বাবর আজম।

ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার ওপরে সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন অলরাউন্ডার র‌্যাংকিংয়ের ছয় নম্বরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ