ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন, ওপেনিংয়ে সেই মন্দের ভাল

২০২২ আগস্ট ১০ ১১:৩৩:০৭

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন, ওপেনিংয়ে সেই মন্দের ভাল

বাংলাদেশ সময় আজ দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া কথা রয়েছে। এই ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে এর আগে দু’বার জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো। ২০০১ সালে প্রথম দুটি দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ দল। এরপর পূর্ণ শক্তির জিম্বাবুয়ে আর কখনও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ ম্যাচে ৫০টিতে জয় এবং ৩০টিতে হার বাংলাদেশের। তবে হোয়াইটওয়াশ এড়াতে দলে কিছু পরিবর্তন আনতে পারে টাইগাররা। পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হতে পারে আরেক পেসার এবাদত হোসেনের। একাদশে ফিরতে পারেন নাইম শেখও।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ